উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয় বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই নেতা উত্তর কোরিয়ার অতি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন। জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে চলতি বছর একের পর এক ক্ষেপনাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া।
কোরীয় অঞ্চলে মার্কিন আগ্রাসন এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় আত্মরক্ষার্থে এসব ক্ষেপনাস্ত্র ও পারমানবিক কর্মসূচি চালানো হচ্ছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: