আন্তর্জাতিক

আলোচনার আগে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে উ.কোরিয়াকে

আলোচনার আগে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে উ.কোরিয়াকে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
আলোচনার আগে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে উ.কোরিয়াকে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

আলোচনার টেবিলে আসার আগে উত্তর কোরিয়াকে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

যেকোনো আলোচনার আগে পিয়ংইয়ং এর অস্ত্র পরীক্ষার একটি স্থায়ী অবসান হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব কথা বলে টিলারসন।

এ সময় তিনি উত্তর কোরিয়ার ওপর আরো বেশি চাপ প্রয়োগে রাশিয়া ও চীনের প্রতি আহ্বান জানান।

যদিও উভয় দেশই তা প্রত্যাখ্যান করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর আগে গত মঙ্গলবার বলেছিলেন, পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

তবে পরমাণু অস্ত্র সজ্জিত উত্তর কোরিয়াকে কোনোভাবেই মেনে নিতে পারে না যুক্তরাষ্ট্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ