আন্তর্জাতিক

জেরুসালেমে মার্কিন দূতাবাস ঠেকাতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব দেবে মিসর

জেরুসালেমে মার্কিন দূতাবাস ঠেকাতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব দেবে মিসর
জেরুসালেমে মার্কিন দূতাবাস ঠেকাতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব দেবে মিসর

জেরুসালেমের সংকটের ব্যাপারে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না— এমন একটি প্রস্তাব উঠতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে জাতিসংঘে এ প্রস্তাব তুলতে যাচ্ছে মিসর। তবে যুক্তরাষ্ট্র সেখানে ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ যেন জেরুসালেমে দূতাবাস স্থানান্তর না করে সেবিষয়টিও থাকবে প্রস্তাবে।

কূটনীতিকরা মনে করছেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এর সমর্থন করলেও বিরোধিতা আসতে পারে ওয়াশিংটন থেকে। তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমাসের শুরুতে তেল আবিব থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়ে শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন ট্রাম্প।

তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আরব বিশ্বের নেতারা।

এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পথে নেমে আসেন ফিলিস্তিনের মানুষ। গাজা উপত্যকা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে সংঘাত শুরু হয় বিক্ষোভকারীদের।

বিক্ষোভকারীদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘাতে শুক্রবার মারা গেছেন চার জন ফিলিস্তিনি।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জেরুসালেম সফরের সময়ও বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের আন্দোলনকারী জোট 'ফাতাহ'।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ