আন্তর্জাতিক

রাশিয়ায় সন্ত্রাসী হামলা থামালো যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ধন্যবাদ পুতিন

 রাশিয়ায় সন্ত্রাসী হামলা থামালো যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ধন্যবাদ পুতিন
রাশিয়ায় সন্ত্রাসী হামলা থামালো যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ধন্যবাদ পুতিন

যুক্তারাষ্ট্র ও রাশিয়ার নেতারা নিশ্চিত করেছেন যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর দেয়া তথ্যের ভিত্তিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে রেহাই পেয়েছে রাশিয়া।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি বলেছে, সেন্ট পিটার্সবার্গের কাজান গীর্জায় আত্মঘাতী হামলা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।

এ এফএসবির এক বিবৃতিতে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ আইএসের সমর্থক সাতজনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।

শনিবারে হামলাটি করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। সিআইএয়ের কাছ থেকে তথ্য পেয়ে পরিকল্পনা বানচাল করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

হোয়াইট হাউস ও ক্রেমলিন নিশ্চিত করেছে, এই ঘটনার পর সন্ত্রাসী হামলা বিষয়ে আগাম তথ্য দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

দুই প্রেসিডেন্টের ফোনালাপের সময় রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে সবসময় সন্ত্রাসী হুমকি বিষয়ক তথ্য জানাবে রাশিয়া।

হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনা ঘটার আগেই সন্ত্রাসীদেরকে আটক করা গেছে। না হলে, এই হামলা হলে বিপুল সংখ্যক মানুষ নিহত হবার আশঙ্কা ছিল।

আর রোববারে ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী দল পিটার্সবার্গের গীর্জা ও অন্যান্য পাবলিক প্লেসে বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে কাজ করছিলো।

রাশিয়ান সংবাদ সংস্থা 'ইতার-তাস' এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ তে ১৮টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করার কথা জানিয়েছে এফএসবি'র পরিচালক আলেক্সান্দার বোর্তনিকভ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ