আন্তর্জাতিক

গুজরাট নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি-কংগ্রেসের মধ্যে

গুজরাট নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি-কংগ্রেসের মধ্যে
গুজরাট নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি-কংগ্রেসের মধ্যে

ভারতের গুজরাটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেসের মধ্যে। সোমবার শুরু হয়েছে ভোট গণনা।

রাজ্যের ১৮২টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৯৫ আসনে। আর কংগ্রেস এগিয়ে আছে ৮৩ আসনে। গত নির্বাচনে হারানো ২০টি আসনে এগিয়ে আছে তারা।

হিমাচল প্রদেশেও বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। সেখানে মোট ৬৮ আসনে বিজেপি এগিয়ে আছে ৪০টিতে আর কংগ্রেস এগিয়ে আছে ২৫টিতে।

গত নির্বাচনে জয় পাওয়া ১০টি আসনে পিছিয়ে আছে কংগ্রেস।

গুজরাট নির্বাচনের এই ফলকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা। বিজেপি ও কংগ্রেসের এই প্রতিযোগিতা শুধু রাজ্যের জন্যই নয় কেন্দ্রীয় নির্বাচনের জন্যও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো তার রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনী প্রচারে মোদিই ছিলেন বিজেপির মূল ইস্যু। এবার জিতলে টানা ছয় বার গুজরাট বিধানসভার দখল থাকবে বিজেপির হাতে।

প্রাথমিক ভোট গণনায় গুজরাটের পশ্চিম রাজকোটে এগিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল শুরুতে পিছিয়ে থাকলেও পরে এগিয়ে গিয়েছেন।

৯ এবং ১৪ ডিসেম্বর দুই দফায় ভোট হয়েছে গুজরাটে।

গত ২০১২ সালের ভোটে ১১৫ আসনে জিতে ক্ষমতায় রয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছিল ৬১ আসন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ