আন্তর্জাতিক

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসনের কার্যক্রম আংশিক বন্ধ

 বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসনের কার্যক্রম আংশিক বন্ধ
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসনের কার্যক্রম আংশিক বন্ধ

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আংশিক বন্ধ রয়েছে।

এতে বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

সূত্র: বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন দুই লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ এই বিমানবন্দর ব্যবহার করেন এবং প্রায় দুই হাজার ৫০০টি বিমান ওঠা-নামা করে।

বিদ্যুৎ চলে যাওয়ার পর যাত্রীরা বিমানবন্দরের অন্ধকার টার্মিনালগুলোতে বা বিমানগুলোর ভিতরে অপেক্ষা করছেন।

এ বিমানবন্দরের উদ্দেশে আসা বিমানগুলোকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়; অন্যান্য বিমানবন্দর ছেড়ে যে বিমানগুলোর এই বিমানবন্দরে আসার কথা ছিল সেগুলো আগের বিমানবন্দরগুলোতেই অপেক্ষা করতে বলা হয়েছে।

এক বিবৃতিতে আটলান্টার এই বিমানবন্দরটি জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পর বিমানবন্দরের বিদ্যুৎ চলে যায়।

বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি জর্জিয়া পাওয়ার জানিয়েছে, তাদের ধারণা ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় লাগা আগুনের কারণে এ ঘটনা ঘটেছে, তবে আগুন লাগার কারণ তাদের জানা নেই।

রোববার মধ্যরাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল করতে পারবে বলে আশা প্রকাশ করেছে কোম্পানিটি।

বিমানবন্দরটির ফ্লাইট কন্ট্রোল টাওয়ারের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ইউনাইটেড, সাউথওয়েস্ট ও আমেরিকান এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স রোববারের বাকি সময়ের জন্য বিমানবন্দরটিকে ঘিরে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, যাত্রীরা অন্ধকারের মধ্যে অপেক্ষা করছেন।

স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি সামলানোর জন্য বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ