আন্তর্জাতিক

মিয়ানমারের রাখাইনে গণকবরের সন্ধান

মিয়ানমারের রাখাইনে গণকবরের সন্ধান
মিয়ানমারের রাখাইনে গণকবরের সন্ধান

মিয়ানমারের রাখাইনে একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। গণকবরের খোঁজে সেখানে আরো অনুসন্ধান চলছে।

ফেইসবুকে দেয়া এক বিবৃতিতে মিয়ানমারের সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হেলাইং বলেন- রাখাইনের রাজধানী সিতো থেকে ৫০ কিলোমিটার দূরে ইন দিন গ্রামে একটি গণকবর পেয়েছেন তারা। সেখানে অসংখ্য মৃতদেহ রয়েছে, তবে সঠিক সংখ্যা কত তা তিনি উল্লেখ করেননি।

রাখাইনে গত আগস্টে সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত ২৩ নভেম্বর নেপিদোতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করে মিয়ানমার।

সমঝোতা অনুযায়ী একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে আজ বৈঠকে বসেছে বাংলাদেশ ও মিয়ানমার। সকাল ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় ঢাকা গিয়ে পৌঁছান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ