আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে ছিটকে ট্রেন রাস্তায়: নিহত ৩

আহত শতাধিক

যুক্তরাষ্ট্রে ট্রেনের বগি লাইনচ্যুত
যুক্তরাষ্ট্রে ট্রেনের বগি লাইনচ্যুত

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ছিটকে নিচের ব্যস্ত রাস্তায় পরে তিন জন মারা গেছেন। আহত অন্তত ১০০জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অ্যামট্রাক কোম্পানির যাত্রীবাহী ট্রেনটির নতুন একটি রুটের উদ্বোধনী যাত্রায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যদিও তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপল অন্তত ছয় জনের মৃত্যুর কথা উল্লেখ করেছে।

এটি ছিলও নতুন একটি রুটে ট্রেনটির উদ্বোধনী যাত্রা। হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ফ্লাইওভারের দুই পাশেই ট্রেনের সবগুলো বগি পরে রয়েছে। একটি বগি খুব বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে।

সিয়াটল থেকে নতুন চালু হওয়া রুটে ট্রেনটি পোর্টল্যান্ড যাবার পথে যাত্রা শুরুর ৪৫ মিনিটের মাথাতেই ফ্লাইওভার থেকে নিচের ব্যস্ত সড়কে আছড়ে পরে এটি।

সময়টি ছিলো সকালের খুব ব্যস্ত সময়। রাস্তায় বেশ কটি গাড়ির উপর গিয়ে ট্রেনের বগি। ট্রেনটিতে সেসময় ৮০জন মানুষ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র এড ট্রোয়ার।

ট্রোয়ার বলেন যে, এই মুহূর্তে যেটুকু বলতে পারি ট্রেনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার কথা বলতে পারছি না-- বহু মানুষ সাহায্যের জন্যে এগিয়ে এসেছে।

তিনি বলেন সেখানে উদ্ধার কর্মীর কাজ করছেন। অনেককেই বিধ্বস্ত ট্রেন থেকে বের করে আনা হয়েছে। উদ্ধারকাজে এখনো অনেক সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্যে।

ওয়াশিংটন গভর্নর জরুরি অবস্থার ঘোষণা করে উদ্ধার তৎপরতায় আহ্বান জানিয়েছেন।

ট্রেনটির একজন যাত্রী ক্রিস কারেন্স বলেন যাত্রীরা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

'আমরা যেই মাত্র ডুপন্ট পেরিয়েছি, মনে হলো আমরা একটি বাকের মধ্যে দিয়ে যেতে শুরু করলাম আর হঠাৎই প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। আর মনে হলো যেন আমরা আচমকা একটি পাহাড়ের ওপর থেকে পড়ে যাচ্ছি।'

জাতীয় নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

অ্যামট্রাক কর্তৃপক্ষ যদিও জানায়নি ট্রেনটি দুর্ঘটনার পূর্বমুহূর্তে ঠিক কত গতিবেগে যাচ্ছিল।

আবার রেলপথের ওপর কোনো কিছু ছিল বলেও অনেকে ধারনা করছে। তবে সে সম্পর্কেও কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ