আন্তর্জাতিক

জাতিসংঘে জেরুসালেম ইস্যুতে ভেটো দিল যুক্তরাষ্ট্র

জাতিসংঘে জেরুজালেম ইস্যুতে ভেটো দিল যুক্তরাষ্ট্র
জাতিসংঘে জেরুজালেম ইস্যুতে ভেটো দিল যুক্তরাষ্ট্র

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি বাতিলে আনা জাতিসংঘের খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৪ সদস্য রাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের একার ভেটোতেই প্রস্তাবটি নাকচ হয়ে গেছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি এ প্রস্তাব উত্থাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে এটিকে অত্যন্ত অপমানজনক উল্লেখ করে, যুক্তরাষ্ট্র কখনোই এমন পদক্ষেপ ভুলবে না বলে সতর্ক করে দিয়েছেন।

এদিকে, আগেই ফিলিস্তিনি নেতারা ঘোষণা দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র এতে ভেটো দেবে। সেক্ষেত্রে তারা এই খসড়া প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়ে যাবেন এবং এর ওপর ভোটাভুটি করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ