আন্তর্জাতিক

জেরুসালেম ইস্যুতে সাধারণ পরিষদের জরুরি বৈঠক বৃহস্পতিবার

জেরুসালেম ইস্যুতে সাধারণ পরিষদের জরুরি বৈঠক
জেরুসালেম ইস্যুতে সাধারণ পরিষদের জরুরি বৈঠক

জেরুসালেম ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন বসছে বৃহস্পতিবার। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে ট্রাম্পের স্বীকৃতি বাতিলে জাতিসংঘের খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর পর কয়েকটি আরব ও মুসলিম দেশ এই অধিবেশনের আহ্বান জানায়।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্পের স্বীকৃতি বাতিলের খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে। মিসরের উত্থাপিত ওই খসড়া প্রস্তাবটি সোমবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোতে নাকচ হয়ে যায়। তিনি বলেন, আশা করা হচ্ছে সাধারণ পরিষদে প্রস্তাবটি ব্যাপক সমর্থন পাবে।

তবে এতে সমর্থন দিতে কেউ বাধ্য না থাকলেও প্রস্তাবটির রাজনৈতিক গুরুত্ব রয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি এক টুইট বার্তায় সতর্ক করে বলেন, ট্রাম্পের সিদ্ধান্তে বিরুদ্ধে গিয়ে যারা এই প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র তাদেরকে মনে রাখবে।

গত ৬ ডিসেম্বর জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ