আন্তর্জাতিক

ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরানের চিহ্ন বহন করছে: নিকি হ্যালি

নিকি হ্যালি
নিকি হ্যালি

রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরানের সরবরাহ করা অস্ত্রের চিহ্ন বহন করছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।

মঙ্গলবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের এই পদক্ষেপ বিশ্বকে একটি বিস্তৃত আঞ্চলিক দ্বন্দ্বের গভীরে নিয়ে যাওয়া হুমকি স্বরূপ। ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা তাদের আল মাসিরাহ টিভি চ্যানেলের খবরে মঙ্গলবার রিয়াদের আল-ইয়ামামা রাজপ্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে।

এক হুতি মুখপাত্র জানিয়েছেন, ইয়ামামা প্রাসাদের রাজ দরবারেই ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু। সেখানে সৌদি নেতাদের বৈঠক চলছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ