রাখাইন রাজ্যে ১০ জনের মৃতদেহসহ একটি গণকবরের সন্ধান পেয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। মঙ্গলবার মিয়ানমারের এক পত্রিকায় এ তথ্য জানানো হয়।
গণকবরের খোঁজে সেখানে আরো অনুসন্ধান চলছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
এর আগে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে মিয়ানমারের সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হেলাইং জানান, রাখাইনের রাজধানী সিতো থেকে ৫০ কিলোমিটার দূরে ইন দিন গ্রামে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।
সেখানে অসংখ্য মৃতদেহ রয়েছে, তবে সঠিক সংখ্যা কত তা তিনি উল্লেখ করেননি।
গত আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর 'নিধনযজ্ঞ'র পর দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সুচিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: