জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ানঘি লি’কে মিয়ানমারে প্রবেশ ও তাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সরকার।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে আগামী জানুয়ারিতে লির মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমারে প্রবেশে নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেন লি।
মিয়ানমার সবসময় বলছে সেখানে লুকানোর মতো কোনো কিছুই ঘটেনি কিন্তু তাদের সহযোগিতা না করাটাকে এর বিপরীত চিত্র বলেই মনে করছেন জাতিসংঘের এ প্রতিনিধি।
মিয়ানমার তাদের এ সিদ্ধান্ত বদলানোর ব্যাপারে চিন্তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: