যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিন। একটি তদন্তে ডেমিয়ানের মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সামনে আসার পর তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রী টেরিজা মে'র অনুরোধে তিনি পদত্যাগ করেন।
বিবিসি সূত্র মতে, ২০০৮ সালে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে নিজ কার্যালয়ের কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়ার অভিযোগ নিয়ে সঠিক বিবৃতি না দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিলেন ডেমিয়ান। এছাড়া একজন সাংবাদিকদের প্রতি অসংগত আচরণের অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিক এক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে।
ডেমিয়ান ওইসব অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছেন বলে স্বীকার করেছেন। পদত্যাগপত্রে এ কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবে কম্পিউটারে পর্নোগ্রাফি ডাউনলোড করা ও তা দেখার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ডেমিয়ান।
এদিকে, তার বিদায়ে গভীর দুঃখ প্রকাশ করে একটি লিখিত বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী টেরিসা মে।