রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগে মিয়ানমারের সেনা কর্মকর্তা মং মং সো-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাকে কালো তালিকাভুক্ত করে, দেশটির ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেছে।
তারা বলছে, রাখাইনে রোহিঙ্গাদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে, সেগুলো জেনারেল মং মং সো'র তত্ত্বাবধানে হয়েছে।
এদিকে, মং মংকে গত মাসেই তার পদ থেকে বদলি করা হয়েছে। রাখাইনে চলতি বছরের আগস্টে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর পর থেকে এপর্যন্ত সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: