আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মানবে না ফিলিস্তিনিরা

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

যুক্তরাষ্ট্র যেভাবে একতরফাভাবে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়েছে এরপর ফিলিস্তিনিরা আর যুক্তরাষ্ট্রের কোনো শান্তি প্রস্তাব মেনে নেবে না জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে এই শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে অসততার পরিচয় দিয়েছে, সেটা প্রমাণিত।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেয়া স্বীকৃতিকে প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে মাত্র গতকালই জাতিসংঘ সাধারণ পরিষদে এক প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলসহ মাত্র ৯টি দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় বহু দশক ধরেই প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র।

বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন শান্তি পরিকল্পনা তৈরি করছে যা ২০১৮ সালে দুই পক্ষের কাছে পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলের পক্ষে কট্টর অবস্থান নিয়েছে এবং জেরুসালেমকে দেশটির রাজধানী বলে স্বীকৃতি দিয়েছে, তাই এই দেশটির মধ্যস্থতা আর মেনে নিতে পারছে না ফিলিস্তিনিরা।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেয়া স্বীকৃতিকে প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে এক প্রস্তাব বিপুল ভোটে পাস হয়।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের এ নিয়ে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র কার্যত কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ার পর আজ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পষ্ট করে দিয়েছেন, শান্তি আলোচনায় তারা আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মেনে নেবেন না।

প্যারিসে ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রর সঙ্গে এক সাক্ষাতের পর তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া এবং মার্কিন দূতাবাস জেরুসালেমে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র আর এই শান্তি প্রক্রিয়ায় কোনো সৎ মধ্যস্থতাকারী নয়, সেটাই তিনি প্রেসিডেন্ট ম্যাক্রকে জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো শান্তি প্রস্তাব আমরা আর মানবো না, কারণ তারা পক্ষপাতদুষ্ট এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

যেসব দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়েছে, তাদের ভয়ভীতি দেখানোর চেষ্টারও নিন্দা করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সহিংসতার শুরু হয়েছে।

তিনি বলেন, কোনো দেশকে অর্থ দিয়ে কিনে জোর করে যে কোনো সমাধান চাপিয়ে দেয়া যায় না, সেটা থেকে অন্যরা শিক্ষা নেবে বলে আমি আশা করি।

জাতিসংঘের ভোটে কূটনৈতিক পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি মনে করিয়ে দিয়েছিলেন যে, এই বিশ্বসংস্থায় যুক্তরাষ্ট্র বিশাল অংকের চাঁদা দেয়।

তিনি এমন হুমকিও দেন যেসব দেশ জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে এভাবে অশ্রদ্ধা করেছে, ভবিষ্যতে সেসব দেশের বেলায় এই ঘটনার কথা মনে রাখবে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ