আন্তর্জাতিক

ম্যানিলায় শপিং মলে আগুন, নিহত ৩৭

 ম্যানিলায় শপিং মলে আগুন
ম্যানিলায় শপিং মলে আগুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও নগরীন একটি শপিং মলে আগুন লেগে কমপক্ষে ৩৭ জন মারা গেছেন।

দুর্ঘনায় নিখোঁজ হওয়া লোকজনের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র মা. তেরেসিতা গাসপান বলেন, শনিবার সকালে শপিং মলের তৃতীয় তলার একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা উপরের তলার একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার কারণ জানা যায়নি এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।

রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের অধিকাংশই শপিং মলটির একটি কল সেন্টারের কর্মী ছিলেন।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, শপিং মলে আগুনের ঘটনায় নিখোঁজ ৩৭ জনের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। আসুন আমরা তাদের জন্য প্রার্থনা করি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ