আন্তর্জাতিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধস-আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধস-আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধস-আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় তীব্র ঝড়ের পর ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে।

রোববার দেশটির কর্মকর্তা ও সাহায্য সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে শুক্রবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়।

ফিলিপাইনের আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের পর ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৮২ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

এছাড়া এসব প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৫৩ জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।

তারা বলছে, ভূমিধসে মাটি চাপা পড়ে এবং বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ৪০ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি শক্তিশালী ঝড় আঘাত হানলেও মিন্দানাওয়ে এ ধরনের ঝড় আঘাত হানার ঘটনা বিরল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ