যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি ব্যস্ততম পর্যটন এলাকায় আসন্ন বড়দিনের অনুষ্ঠানে বোমা হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে দেশটির চাকরিচ্যুত এক মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা-এফবিআই জানিয়েছে, এভরিন অ্যারন জেমসন নামের ওই ব্যক্তি পিয়ার-৩৯ নামক এলাকায় হামলার পরিকল্পনা করছিলেন।
আটকের পর তার বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আইএসের মতাদর্শ ধারণ করা জেমসনের শেষ ইচ্ছাপত্র ও চিঠি উদ্ধার করে এফবিআই।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ রয়েছে এতে। ২০০৯ সালে মার্কিন নৌবাহিনীতে নিয়োগ পেলেও নিয়োগপ্রক্রিয়াকালে তথ্য গোপনের দায়ে জেসমনকে অব্যাহতি দেওয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: