অত্যাচার নির্যাতনের মুখে নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত লাখ লাখ অভিবাসীর দুঃখ-কষ্ট আর ভোগান্তি অবহেলা না করতে রোমান ক্যাথলিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীও অনুষ্ঠান ক্রিসমাস ডে'র প্রাক্কালে এ আহ্বান জানান তিনি।
ভোগান্তির শিকার অভিবাসীদের বাইবেলে বর্নিত মেরী এবং জোসেফের সঙ্গে তুলনা করে পোপ ফ্রান্সিস বলেন, নাজারেথ থেকে বেথেলহেম যাওয়ার পথে ভোগান্তির শিকার হয়েছিলেন মেরী এংব জোসেফ তবে কোথাও তারা শান্তির দেখা পাচ্ছিলেন না। তেমনি করে সারাবিশ্বে ছড়িয়ে পড়া শরণার্থীরা নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে কোথাও শান্তি পাচ্ছেন না।
এদিকে, সারাবিশ্বে শরণার্থীর সংখ্যা বর্তমানে দুই কোটি দুই লাখ ছাড়িয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: