ইসরায়েলে নিজেদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুসালেমে নেয়ার নির্দেশ দিয়েছে গুয়েতেমালা।
রোববার ফেইসবুক পোস্টে গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্তটি নেয়া হয়েছে। জেরুসালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়।
ওইসময় যুক্তরাষ্ট্রসহ যে সাতটি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেল গুয়েতেমালা তার অন্যতম।
জাতিসংঘের ওই প্রস্তাবে ভোটাভুটির আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন- যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিবে তাদের অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেয়া হবে। মধ্য আমেরিকার দরিদ্র দেশ গুয়েতেমালাকে সহায়তা দেয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।