আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় সোমবার সকালে কাবুলে সরকারি গোয়েন্দা সংস্থার কার্যালয়ের পাশে এ হামলা হয়।
বিবিসি জানিয়েছে, সকালে ব্যস্ত সময়ে মানুষ কর্মস্থলে যাওয়ার সময় টয়োটা সিডানে করে এসে ওই বিস্ফোরণ ঘটান হামলাকারীরা। এতে একটি গাড়ির আরোহী ছয়জন বেসামরিক ব্যক্তি এক সঙ্গে নিহত হন। আহত হন আরও পাঁচ জন।
হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ইসলামী জঙ্গি গ্রুপ আইএস। এর আগে গত অক্টোবরে সংখ্যালঘু শিয়াদের মসজিদে এক হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: