পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বাহিনীর হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রাতভর দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে।
পরে ভারতীয় বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে অনুপ্রবেশ করে, এবং ওই তিন সেনার ওপর গুলি চালায়। অস্ত্রবিরতি উপেক্ষা করে শনিবার পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী আক্রমণ চালায় বলে অভিযোগ করেছে ভারত।
এতে ভারতীয় এক অফিসারসহ চার ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দিল্লি। এরপরই পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালালো তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: