আন্তর্জাতিক

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

 গত অক্টোবর মাসে পার্লামেন্টের কাছে একটি ড্রোন উড়ানোর জন্য দুজন সাংবাদিককে আটক করেছিল কর্তৃপক্ষ
গত অক্টোবর মাসে পার্লামেন্টের কাছে একটি ড্রোন উড়ানোর জন্য দুজন সাংবাদিককে আটক করেছিল কর্তৃপক্ষ

মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার তাদের আদালতে তোলা হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আটকের পর এ দুই সাংবাদিককে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হলো। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সেজন্য তাদের অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেপ্তার করা হয়। দু'জনই মিয়ানমারের নাগরিক।

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এ দুজনকে আটক করা হয়েছে।

ইয়াংগন শহরের উপকণ্ঠে পুলিশের নিমন্ত্রণে রাতের খাবার আয়োজন করে তাদের ডেকে নেয়া হয়। এরপর তাদের আটক করা হয়। গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

বুধবার আদালতে হাজির করানোর পর সাংবাদিকদের পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরে কান্না করে।

তাদের আটকের পর পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়নি। আটককৃত সাংবাদিকদের একজন বলেন, ‘ অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোন ভুল করিনি।’

তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত বলেছে এখনো তদন্ত শেষ হয়নি।

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দু'জন পুলিশ কর্মকর্তাকেও আটক করা হয়েছিল। তবে তাদের আদালতে উপস্থাপন করা হয়নি।

রয়টার্স বলছে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা কোন ভুল করেনি।

জাতিসংঘ বলছে, গত আগস্ট মাস থেকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলিম সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ