আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণ, নিহত ৪০

কাবুলে বিস্ফোরণ, নিহত ৪০
কাবুলে বিস্ফোরণ, নিহত ৪০

আফগানিস্তানের কাবুলে একটি সংবাদ সংস্থার কার্যালয় ও সংস্কৃতি কেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

আল-জাজিরা ও জিও টিভি এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার সকালে আফগান ভয়েস নিউজ এজেন্সি ও তিবেয়ান সংস্কৃতি কেন্দ্রের কাছে হামলার ওই ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র নুসরাত রহিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীদের লক্ষ্য ছিল তিবেয়ান কালচারাল সেন্টার। ওই সময় সেখানে আফগানিস্তানে সোভিয়েত-হানার ৩৮তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল।

তার ধারণা, এটি আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি—আর তালেবান এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে।

স্থানীয় টুলু নিউজ জানিয়েছে, হামলায় প্রাণে বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, ওই সময় তিবেয়ান সোস্যাল অ্যান্ড কালচারাল সেন্টারে একটি বৈঠক চলছিল। বৈঠকে বহু মানুষ উপস্থিত ছিলেন, যারা মূলত সমাজকর্মী।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে— সেগুলোতে দেখা যায়, বিস্ফোরণে আফগান ভয়েস নিউজ এজেন্সির কার্যালয় লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘটনাস্থলে বেশকিছু মৃতদেহ পড়ে থাকতেও দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার আফগান ভয়েস কার্যালয়ে গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা অনুষ্ঠান ছিল। ওই আলোচনা চলার সময়ই হামলারর ঘটনা ঘটে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগান জার্নালিস্টস সেফটি কমিটি (এজেএসসি)।

এরআগে গত মাসে কাবুলে একটি টেলিভিশন স্টেশনে হামলার ঘটনা ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ