ভারতের বর্ধমানে খাগড়াগড়ে বোমা হামলা মামলার আসামি ও জেএমবি'র দক্ষিণাঞ্চল প্রধান আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামলকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শুক্রবার রাত ১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামল জেএমবির শুরা সদস্য ও দক্ষিণাঞ্চলের প্রধান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: