মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে দেশটির নেত্রী অং সান সুচিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আইরিশ রক ব্যান্ড ইউ টু'র প্রধান গায়ক পল ডেভিড হিউসন— যিনি বোনো নামেই বেশি পরিচিত ।
সুচি গৃহবন্দি থাকার সময় তার পক্ষে জনসমর্থন আদায়ে ২০০০ সালে বোনোর ওয়াক অন গানটি ব্যাপক সাড়া ফেলছিল। রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বোনো বলেন, রাখাইনের রক্তপাত ও রোহিঙ্গা সংকটের ছবি দেখে তিনি অস্বস্তি বোধ করেন।
রাখাইনে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চলছে সুচি তা জানেন। এ বিষয়ে তার আরও মুখ খোলা উচিত।
কেউ তা না শুনলে সুচির উচিত হবে পদত্যাগ করা। শান্তিতে নোবেলজয়ী সুচি মিয়ানমারে সামরিক জান্তার আমলে প্রায় দুই দশক গৃহবন্দি ছিলেন। ওই সময় বোনোসহ অনেক তারকার সমর্থন পান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: