দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ প্রধান নগরীগুলোতে ছড়িয়ে পড়েছে।
উত্তরাঞ্চলীয় নগরী রাশত, পশ্চিমে কেরমানশাহ, দক্ষিণে শিরাজ এবং ইসফাহান, হামাদানসহ আরো বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ চলছে। এরমধ্যে কেরমানশাহের বিক্ষোভে সবচেয়ে বেশি লোকের সমাবেশ হয়েছে।
এদিকে, তেহরানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে কমপক্ষে ৫২ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আইনভঙ্গ করে যারা বিক্ষোভ-মিছিল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তেহরানের গভর্নর।
এক ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের ভিডিও প্রকাশ না করার আদেশ দিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: