দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ প্রধান নগরীগুলোতে ছড়িয়ে পড়েছে।
তেহরানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
কমপক্ষে ৫২ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
উত্তরাঞ্চলীয় নগরী রাশত্, পশ্চিমে কেরমানশাহ, দক্ষিণে শিরাজ এবং ইসফাহান, হামাদানসহ আরো বেশ কয়েকটি এলাকায়ও বিক্ষোভ চলছে।
এরমধ্যে কেরমানশাহের বিক্ষোভে সবচেয়ে বেশি লোকের সমাবেশ হয়েছে।
আইনভঙ্গ করে যারা বিক্ষোভ-মিছিল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তেহরানের গভর্নর।
এক ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের ভিডিও প্রকাশ না করার আদেশ দিয়েছেন।
এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: