আন্তর্জাতিক

রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ফিলিস্তিনি

রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ফিলিস্তিনি
রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ফিলিস্তিনি

যুক্তরাষ্ট্রে নিয়োজিত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাকে 'আলোচনার জন্য ডাকা হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছে।

কিছুদিন আগে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির পর ফিলিস্তিনে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব বাড়ছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সহিংসতাও শুরু হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েল- ফিলিস্তিন সংকটের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাবই তিনি মানবেন না।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে মার্কিন স্বীকৃতির পর গাজা ও পশ্চিম তীরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে, এরমধ্যেই নিহত হয়েছেন কমপক্ষে ১৩জন।

মার্কিন ওই স্বীকৃতি প্রত্যাহারের আহবান জানিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি প্রস্তাবও গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। যে প্রস্তাবে জেরুসালেম প্রশ্নে কোনো একক দেশের সিদ্ধান্ত 'অকার্যকর' ও 'বাতিলযোগ্য' বলে গ্রহণ করা হয়।

এমন প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রে পিএলও রাষ্ট্রদূত হুসাম জমলতকে ডেকে পাঠিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।

রোববারও আব্বাস বলেছেন, জেরুসালেম হচ্ছে ফিলিস্তিনি জনগণের চিরস্থায়ী রাজধানী।

১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুসালেম দখল করে ইসরায়েল এবং এরপর থেকে তারা পুরো শহরটিকে রাজধানী বলে দাবি করে আসছে, যা ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষের অন্যতম প্রধান কারণ। এই দাবিকে কখনোই স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।

পূর্ব জেরুসালেমকে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসাবে দাবি করে ফিলিস্তিন, যা নিয়ে শান্তিচুক্তির পরবর্তী ধাপে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ