আন্তর্জাতিক

পারমাণবিক বোমার বোতাম আমার ডেস্কেই: কিম

কিম জং-উন
কিম জং-উন

পারমাণবিক অস্ত্র ছোড়ার একটি বোতাম সবসময় তার ডেস্কে থাকে—যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে আবার উত্তর কোরিয়ার উদ্দেশ্যে কিম জং-উন বলেন, আলোচনায় বসতে তিনি সব সময়ই প্রস্তুত।

একইসঙ্গে হুমকি আর শান্তির বার্তা দিয়ে নতুন বছর শুরু করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম।

বিবিসি সূত্রে থেকে জানা গেছে, নববর্ষ উপলক্ষে উত্তর কোরিয়ার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে কিমের এ বার্তা এসেছে।

ভাষণে কিম বলেন, পুরো যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে; আর এটা সত্যি, ফালতু হুমকি নয়।

আর দক্ষিণের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার আগ্রহ বোঝাতে কিম বলেন, তার দেশ হয়ত সিউলে আসন্ন উইন্টার অলিম্পিকে একটা দলও পাঠাতে পারে।

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গতবছর একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চালিয়েছে ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা।

গত বছরের শেষ প্রান্তে পিয়ংইয়ং যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম বলে ধারণা করছেন পর্যবেক্ষকরাও।

ফলে রাজনৈতিকভাবে প্রায় বিচ্ছিন্ন পূর্ব এশিয়ার এই দেশটিকে নতুন নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে হয়েছে।

নতুন বছরে কিম তার নববর্ষর ভাষণেও বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিমাণ ও গতি আরও বাড়ানো উচিৎ বলে তিনি মনে করেন।

অবশ্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের যে যুদ্ধ পরিস্থিতি চলছে, আগামী বছরগুলোতে তার প্রশমন সম্ভব বলেই কিমের বিশ্বাস।

তিনি বলেছেন, ২০১৮ সাল দুই কোরিয়ার জন্যই গুরুত্বপূর্ণ বছর। উত্তর কোরিয়া এ বছরই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে, আর দক্ষিণ কোরিয়া এ বছর আয়োজন করেছে উইন্টার অলিম্পিক।

বিবিসি জানিয়েছে, গত এক বছর দুই কোরিয়ার মধ্যে উত্তপ্ত কথার লড়াইয়ের পর কিমের সুরে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

কিম বলেছেন, উইন্টার অলিম্পিকে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের অংশগ্রহণ হতে পারে দুই দেশের মানুষের ঐক্যের প্রকাশ ঘটানোর একটি বড় সুযোগ। আমরা এই ক্রীড়া আসরের সাফল্য কামনা করি। দুই কোরিয়ার কর্মকর্তারা এ বিষয়ে শিগগিরই আলোচনায় বসতে পারেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ