আন্তর্জাতিক

উৎসবের আমেজে ইংরেজি সালকে বরণ করলো বিশ্ব

বর্ষ বরণে আলোকসজ্জায় সজ্জিত হয় সিডনির হারবার ব্রিজ
বর্ষ বরণে আলোকসজ্জায় সজ্জিত হয় সিডনির হারবার ব্রিজ

বর্ণিল আলোকচ্ছটা আর উৎসবের আমেজে ইংরেজি ২০১৮ সালকে বরণ করে নিয়েছে বিশ্ব। স্থানীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই দেশে দেশে মানুষ স্বাগত জানান নতুন বছরকে।

কড়া নিরাপত্তায় নানান অনুষ্ঠান আর আতশবাজির আলোক ছটায় রাতের আকাশ আলোকিত করে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সারাবিশ্ব। সব শঙ্কাকে পাশ কাটিয়ে জয় হয়েছে উচ্ছ্বাসের। অন্যান্য বারের মতো এবারও সবার আগে ইংরেজী নববর্ষকে করে বরণ করে নেয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াবাসী।

রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে লেজার প্রদর্শনী ও আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে বর্ষবরণ করেন হাজার হাজার মানুষ।

অস্ট্রেলিয়ার বিখ্যাত আতশবাজির প্রদর্শনী দেখতে সিডনি হার্বারে জড়ো হন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা ১৫ লাখের মতো মানুষ।

প্রতিবছরের মতো কাউন্ট ডাউন ও টাইমস স্কয়ারে বল পড়ার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউইয়র্কবাসী। যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ১২ সেলসিয়াস থাকায় এবার বর্ষবরণ উৎসবে লোকজনের উপস্থিতি ছিল কিছুটা কম।

লন্ডনে টেমস নদীর তীরে আতশবাজির প্রদর্শনী দেখতে জড়ো হন এক লাখেরও বেশি মানুষ। বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেইটে লাখ লাখ মানুষ বর্ষবরেণ উৎসবে অংশ নেন।

উপসাগরীয় দেশ আরব আমিরাতের দুবাইয়ে ১২ টা ১ মিনিটে আলোয় ঝলমল করে ওঠে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। আতশবাজি পোড়ানোর সঙ্গে ছিল লেজার শোর আয়োজন।

সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাশিয়ার মস্কোতে রেড স্কোয়ার ও ক্রেমলিনের আকাশ আতশবাজির ছটায় রঙিন করে, স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে।

এছাড়া হংকং, সিঙ্গাপুর, বেইজিংসহ বিশ্বের বড় বড় শহরগুলোতেও বর্ষবরণ উৎসবে মেতে উঠে লাখ লাখ মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ