নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা ও বেকারত্বের প্রতিবাদে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ পঞ্চম দিনে গড়িয়েছে।
বিক্ষোভরত জনগণ সরকার বিরোধী শ্লোগান অব্যাহত রেখেছে। সেইসঙ্গে গাড়ি পুড়িয়েছে তারা। প্রেসিডেন্ট হাসান রুহানি এই বিক্ষোভকে হুমকি নয় বরং সরকারের জন্য একটি সুযোগ হিসেবে অভিহিত করেছেন। তবে সহিংসতা সহ্য করা হবে না বলেও সতর্ক করে দিয়েছেন।
এদিকে, এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে গত বৃহস্পতিবার থেকে সরকার বিরোধী এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ চলাকালে গত রোববার রাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: