আন্তর্জাতিক

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস সৈকতে, নিহত ৪০

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস সৈকতে
পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস সৈকতে

লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে সৈকতে পড়ে কমপক্ষে ৪০ জন মারা গেছেন।

দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো পেদ্রো পাবলো কুচিনস্কি এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ওই দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

রাজধানী লিমার উত্তরে পাসামায়ো এলাকার ওই সড়কটিতে পেরুর অন্যতম দুর্ঘটনাপ্রবণ রাস্তা হিসেবে বিবেচনা করা হয়।

যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সড়কের ওই অংশটিকে বলা হয় ‘কুরভা দেল দিয়াবলো’ বাংলায় এর অর্থ ‘শয়তানের বাঁক’।

পেরুর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই বাসে ৫০ জন আরোহী ছিলেন। লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিলেন তারা।

প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। পেরুর পরিবহন মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ