আন্তর্জাতিক

বাইরের শত্রুরা ইরানে অস্থিরতা উস্কে দিচ্ছে: খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি

বাইরের শত্রুরা ইরানে অস্থিরতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তবে এ ইস্যুতে জাতিসংঘে জরুরি অধিবেশন চাইছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে খামেনি বলেন, ইরানে সংকট সৃষ্টিতে শত্রুরা ঐক্যবদ্ধ হয়েছে।

তারা অর্থ, অস্ত্র, নীতি, নিরাপত্তা কৌশলসহ সবকিছু ব্যবহার করছে— তারা সব সময় ইরানের বিরুদ্ধে সুযোগের সন্ধানে থাকে বলে জানান খামেনি।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, ইরান ইস্যুতে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার কাউন্সিলের জরুরি বৈঠকের আহ্বান জানাবে যুক্তরাষ্ট্র।

ইরানে গত বৃহস্পতিবার থেকে সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৫৩০ বিক্ষোভকারীকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ