আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
পাকিস্তানে নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানকে সব ধরনের নিরাপত্তা সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানদের বিরুদ্ধে ইসলামাবাদ যতোদিন ব্যবস্থা না নেবে, ততোদিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও ওয়াশিংটনের কাছ থেকে বিপুল অর্থসহায়তা নিয়ে ধোঁকাবাজির অভিযোগ আনার কয়েকদিনের মধ্যে দেশটিকে দেওয়া নিরাপত্তা সহযোগিতা স্থগিতের এ ঘোষণা এলো।

এদিকে, এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা তাদের নিজেদের সম্পদ ব্যবহার করেই জঙ্গিবাদ দমনে লড়াই চালিয়ে যাচ্ছে।

নতুন বছরের শুরুতে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী যেসব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়ছে, পাকিস্তান তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং মিথ্যা কথা বলছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ১৫ বছর ধরে বোকার মতো পাকিস্তানকে ৩৩শ' কোটি ডলারের বেশি অর্থ সাহায্য দিয়ে এসেছে। বিনিময়ে ধোঁকা ছাড়া কিছুই পায়নি। এরপরই পাকিস্তানকে ২৫৫ মিলিয়ন ডলার সামরিক সাহায্যের জন্য বরাদ্দ অর্থ আটকে দেয় যুক্তরাষ্ট্র।

এরপরই বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণার কথা জানানো হয়।

তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে ব্যর্থতার অভিযোগ তুলে দেশটিতে প্রায় সব ধরনের নিরাপত্তা সহযোগিতা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়ার্ট বৃহস্পতিবার জানিয়েছেন, হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানদের বিরুদ্ধে ইসলামাবাদ যতোদিন ব্যবস্থা না নেবে, ততোদিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার মারাত্মক লঙ্ঘনকারী দেশের তালিকায়ও অন্তর্ভূক্ত করেছে ওয়াশিংটন।

এদিকে, এর প্রতিক্রিয়ায়, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের অদিকাংশ ক্ষেত্রে নিজেদের সম্পদ ব্যবহার করেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস দমনে গত ১৫ বছরে ১২০ বিলিয়ন ডলার ব্যয় করেছে দেশটি। এই অঞ্চলের সীমান্তে স্থিতিশিলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয় এতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ