আন্তর্জাতিক

অলিম্পিক নিয়ে দ.কোরিয়ার সংলাপের প্রস্তাব গ্রহণ উ.কোরিয়ায়

অলিম্পিক নিয়ে দ.কোরিয়ার সংলাপের প্রস্তাব গ্রহণ উ.কোরিয়ায়
অলিম্পিক নিয়ে দ.কোরিয়ার সংলাপের প্রস্তাব গ্রহণ উ.কোরিয়ায়

অলিম্পিক নিয়ে দক্ষিণ কোরিয়ার সংলাপের প্রস্তাব গ্রহণ করেছে উত্তর কোরিয়া। আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ঐতিহাসিক এ বৈঠক বসার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পানমুজামে হতে যাওয়া ওই বৈঠকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় দেশটির শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে।

এর আগে নববর্ষের ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, ক্রীড়া আসরে খেলোয়াড় পাঠানো দুই দেশের মানুষের সংহতি প্রকাশের ভালো সুযোগ। জবাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন বলেন, শীতকালীন অলিম্পিক শান্তিপূর্ণপ্রক্রিয়ার ক্ষেত্র হতে পারে।

এরপরই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরস্ত্র অঞ্চল পানমুজামে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেয়া হয়। এ প্রস্তাব মেনে নেয়ার আগে গত বুধবার দুই কোরিয়ার মধ্যে আলোচনা শুরুর অংশ হিসেবে হট লাইন চালু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ