তীব্র তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত মারা গেছে ১৬ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে পূর্ব উপকূলীয় এলাকায় তাপমাত্রা কমতে শুরু হয়।
এতে সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, মিশিগান, ভার্জিনিয়া ও নিউ ইয়র্কের প্রায় দেড় কোটি বাসিন্দা সকাল থেকে এক রকম গৃহবন্দি হয়ে পড়েন। এসব এলাকায় ১২ থেকে ২৪ ইঞ্চি তুষারপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া বস্টন ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছাস হয়েছে। গলে যাওয়া বরফের পানিতে ডুবে যায় বস্টনের রাস্তা।
বিরূপ আবহাওয়ায় নিউ ইয়র্ক এবং নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: