ইরানের সঙ্কট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বান করায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে রাশিয়া।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নিরাপত্তা পরিষদকে জড়িত করা হলে বিশ্বসংস্থার এ শীর্ষ সংস্থাটি ক্ষতিগ্রস্ত হবে।
এর কয়েক মিনিট আগে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি, ইরানে চলমান বিক্ষোভকে দেশটির সাহসী মানুষদের শক্তি প্রদর্শন হিসেবে প্রশংসা করেন।
আর ইরানের রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র তার ক্ষমতার অপব্যবহার করছে।
ইরানে গত বৃহস্পতিবার থেকে সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছে।
এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে সাড়ে ৫০০ বিক্ষোভকারীকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: