আন্তর্জাতিক

হোয়াইট হাউজের কর্মীদের চোখে ডোনাল্ড ট্রাম্পের আচরণ শিশুর মতো

ট্রাম্প
ট্রাম্প

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টাফরাই তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করার উপযুক্ত কীনা তা নিয়ে প্রশ্ন তোলেন।

প্রেসিডেন্টের আচরণকে তারা তুলনা করেন একটি শিশুর সঙ্গে যাকে তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট করতে হয়।

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বিতর্কিত বই 'ফায়ার অ্যান্ড ফিউরির লেখক মাইকেল ওলফ তার বই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর এ প্রথম দেয়া কোনো সাক্ষাৎকারে একথা বলেছেন।

ওলফ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে এই সাক্ষাৎকার দেন।

মাইকেল ওলফ এ বইটি লিখেছেন প্রায় দুশো জনের সাক্ষাৎকারের ভিত্তিতে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বইটিকে ‘মিথ্যে কথায় ভরা’ বলে নাকচ করে দিয়েছেন।

কিন্তু ওলফ বলেন, এই বইতে প্রকাশিত প্রতিটি কথা সত্য— যাদের সঙ্গে কথা বলে তিনি বইটি লিখেছেন তাদের সাক্ষাৎকারের রেকর্ড বা নোট তার কাছে আছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে মাইকেল ওলফের সঙ্গে তিনি কখনো কথাই বলেননি কিন্তু ওলফ বলেন প্রেসিডেন্টের সঙ্গে তিনি তিন ঘণ্টা সময় কাটিয়েছেন।

বইটি নিষিদ্ধ করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা।

কিন্তু সেটি উপেক্ষা করে প্রকাশনার তারিখ এগিয়ে এনে শুক্রবারই এটি বাজারে ছাড়া হয়েছে।

এ বই নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবারও তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া অব্যাহত রেখেছেন।

তিনি অভিযোগ করেছেন, তাকে আঘাত করার জন্য গণমাধ্যম এবং তার প্রতিপক্ষ এই বইটিকে সামনে আনছে।

তবে এর জবাবে মাইকেল ওলফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং যারা তার চারপাশে আছেন তাদের শতকরা একশো জনই প্রেসিডেন্ট পদে কাজ করার মতো তিনি যোগ্য কীনা তা নিয়ে প্রশ্ন তোলেন।

হোয়াইট হাউজের কর্মীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ একটা শিশুর মতো। তার সব কিছুই নিজেকে নিয়ে— তিনি কিছু পড়েন না, কিছু শোনেন না। তিনি একটা পিনবলের মতো সব দিকে উল্টো পাল্টা ছুটতে থাকেন।

ওলফ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার বইটির প্রকাশনা থামাতে গিয়ে বরং উল্টো বইটির কাটতি বাড়িয়ে দিয়েছেন।

ওলফকে হোয়াইট হাউজে তার কাছে যাওয়া বা তার সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়নি বলে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির জবাবে তিনি বলেন, সেটাই যদি হবে, তাহলে আমি হোয়াইট হাউসে কী করছিলাম? আমি অবশ্যই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি এবং এসব কথাবার্তা অফ দ্য রেকর্ড ছিল না।

নির্বাচনী প্রচারাভিযানের সময় এবং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি মোট তিন ঘন্টা সময় কাটিয়েছেন বলে দাবি করেন।

বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক জন সোপেল বলেছেন, এই বইতে যা লেখা হয়েছে তার অর্ধেকও যদি সত্য হয় তাহলে বুঝতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প মারাত্মক মতিভ্রমের মধ্যে আছেন এবং তার হোয়াইট হাউসে একটা বিশৃঙ্খলা চলছে। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ