আন্তর্জাতিক

চীনে উপকূলে ২ জাহাজের সংঘর্ষ, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ৩২

 চীনে উপকূলে  ২ জাহাজের সংঘর্ষ, বাংলাদেশি  নাবিকসহ নিখোঁজ ৩২
চীনে উপকূলে ২ জাহাজের সংঘর্ষ, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ৩২

চীনের পূর্ব উপকূলে একটি মালবাহী জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষের পর ৩২ নাবিক নিখোঁজ রয়েছেন।

যাদের মধ্যে দুজন বাংলাদেশি বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন জানিয়েছে, শনিবার রাতে চীনের পূর্ব উপকূল থেকে ২৯৬ কিলোমিটার দূরে হংকংয়ের কার্গো জাহাজটির সঙ্গে সংঘর্ষের পর পানামার পতাকাবাহী ওই ট্যাংকারে আগুন ধরে যায়।

সিনহুয়া জানিয়েছে, নিখোঁজ সবাই সানচি নামের ওই ট্যাংকারের নাবিক— তাদের মধ্যে ৩০ জন ইরানি এবং দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছে।

চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কার্গো জাহাজের ২১ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।

ট্যাংকারের নিখোঁজ নাবিকদের উদ্ধারে চীনের মেরিটাইম কর্তৃপক্ষের আটটি নৌযান এবং দক্ষিণ কোরিয়া কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি উড়োজাহাজ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ