রোহিঙ্গা প্রত্যাবাসনকে বিলম্বিত করতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা সেনাবাহিনীর ওপর চোরাগুপ্তা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মিয়ানমার।
দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাই তার ফেইসবুক পেইজে লিখেছেন, আরসার চোরাগুপ্তা হামলায় দুই নিরাপত্তারক্ষী ও এক গাড়ি চালক নিহত হন। আরসা ওই হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে নৃশংসতা চলছে, তাতে লড়াই ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই।
রোববার সংগঠনটির প্রধান আতা উল্লাহর সই করা এক বিবৃতিতে বলা হয়, রাখাইনে গত ৫ সেপ্টেম্বরের পরে হামলা বন্ধ হয়েছে বলে মিয়ানমার সরকার মিথ্যা দাবি করেছে। সেনাবাহিনীর অব্যাহত নৃশংসতা থেকে প্রাণ বাঁচাতে এখনো হাজার হাজার রোহিঙ্গা পালাচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: