আন্তর্জাতিক

আফগান যুদ্ধনীতিতে পাকিস্তানের সমর্থন ছিল ‘বড় ভুল’

পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ
পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ

পাকিস্তানের মাটিকে আফগান যুদ্ধের ময়দান বানাতে দেয়া হবে না-বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধনীতিতে পাকিস্তানের সমর্থন করা ছিল ‘বড় ভুল’।

পাকিস্তান-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন আসিফ।

সম্প্রতি এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তোলার পর গত ৫ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাকিস্তানকে সাহায্য বন্ধের ঘোষণা দেয়া হয়।

এ ঘোষণাকে অবন্ধুসুলভ আখ্যা দিয়ে আসিফ জানান যা করা হয়েছে তা কোনও মিত্র দেশের আচরণ হতে পারে না।

তিনি আরো বলেন, পাকিস্তান এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে সময় আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পাকিস্তানের মাটিতেই যুদ্ধ শুরু হয়ে যাবে।

তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র সেটিই চায় কিন্তু পাকিস্তান সেটি হতে দেবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ