আবারো মালয়েশিয়ার হাল ধরার পথে নামতে হচ্ছে ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে।
আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে বিরোধীদলীয় জোট।
চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতেই মাহাথিরকে মনোনীত করেছে বিরোধীজোট।
নির্বাচনে জয়ী হলে ১৫ বছর পর আবার ক্ষমতায় ফিরতে পারেন মাহাথির।
তবে প্রধানমন্ত্রীত্ব নয় বরং নির্বাচনে দাঁড়িয়ে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পরাজিত করাটাই মাহাথিরের প্রধান লক্ষ্য।
কিছুদিন আগে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি।
মালয়েশিয়ায় দুর্নীতি কেলেঙ্কারিতে নাস্তানাবুদ নাজিবকে ক্ষমতা থেকে টেনে নামাতে মাহাথিরের দল এখন বিরোধী আনোয়ার ইব্রাহিমের দলের সঙ্গে একজোট হয়ে কাজ করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: