আন্তর্জাতিক

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ গ্রেপ্তার

মাহমুদ আহমাদিনেজাদ
মাহমুদ আহমাদিনেজাদ

উসকানিমূলক বক্তব্যের আভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার।

সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে তাকে দেশটির দক্ষিণের শিরাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, মাহমুদ আহমাদিনেজাদের দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে তাকে ধরা হয়।

তবে এই খবরের সত্যতা ইরানের পক্ষ থেকে পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে বুশেহর শহরে আহমেদিনেজাদ এক বক্তৃতায় বলেন, অব্যবস্থাপনা চলছে ইরানে— বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।

এর কিছুদিন পরই শুরু হয় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ—এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেপ্তার হয়েছেন।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আরো কিছু বিষয়ের প্রতিবাদে এ বিক্ষোভ চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ