যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক ও কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে সংকট নিরসনে উপায় খুঁজছে একুয়েডর। মঙ্গলবার একুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দো এসপিনোসা সাংবাদিকদের এ তথ্য জানান।
রয়টার্স সূত্র মতে, ৫ বছর ধরে লন্ডনের একুয়েডর দূতাবাসে থাকা অ্যাসাঞ্জকে অন্য কোথাও পাঠাতে তৃতীয় কোনো ব্যক্তি বা দেশকে মধ্যস্থতাকারী হিসেবে পেতে চাইছে তারা। যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্র জানায়, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া কোনো সমাধানেই পৌঁছানো যাবে না।
২০১২ সালে সুইডেনে হওয়া একটি ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্য থেকে বহিঃসমর্পণ এড়াতে লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: