আন্তর্জাতিক

নিউইয়র্কে বোমা হামলা: বাংলাদেশি তরুণ অভিযুক্ত

নিউইয়র্কে বোমা হামলা: বাংলাদেশি তরুণ অভিযুক্ত
নিউইয়র্কে বোমা হামলা: বাংলাদেশি তরুণ অভিযুক্ত

নিউইয়র্কের সাবওয়েতে বোমা হামলার ঘটনায় বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহকে অভিযুক্ত করেছে ম্যানহাটনের ফেডারেল কোর্ট। তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে আকায়েদ উল্লাহকে। গত ১১ ডিসেম্বর সাবওয়ে স্টেশনের টানেলে নিজের শরীরে বেঁধে রাখা পাইপবোমার বিস্ফোরণ ঘটান তিনি।

বোমাটি ঠিকমতো বিস্ফোরণ না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন আকায়েদ। ওই বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়।

এরপরই তার বিরুদ্ধে কৌঁসুলীরা সন্ত্রাসী হামলার অভিযোগ আনেন। যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা জানান, আকায়েদ উল্লাহ আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে এ হামলা চালায়।

যুক্তরাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ি, ২০১১ সালে ফ্যামিলি ভিসায় নিউইয়র্কে যান ১৭ বছর বয়সি আকায়েদ। সেখানে তিনি প্রথমে ট্যাক্সি চালাতেন, পরে একটি ইলেক্ট্রিক কোম্পানিতে চাকরি নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ