আন্তর্জাতিক

রাখাইনে রোহিঙ্গাদের গণকবরের কথা স্বীকার করল দেশটির সেনাবাহিনী

রাখাইনে রোহিঙ্গাদের গণকবরের কথা স্বীকার করল দেশটির সেনাবাহিনী
রাখাইনে রোহিঙ্গাদের গণকবরের কথা স্বীকার করল দেশটির সেনাবাহিনী

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের গণকবরের কথা এ প্রথম স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।

দেশটির সেনাপ্রধানের কার্যালয় আরও স্বীকার করেছে, গণকবরে পাওয়া ১০ রোহিঙ্গাকে হত্যা করেছে সেনাসদস্যরাই। তবে নিহতদের 'বাঙালি সন্ত্রাসী' বলে অভিহিত করেছে তারা।

বুধবার ফেসবুকের একটি পোস্টে এ স্বীকারোক্তি করা হয়েছে। খবর এএফপির।

মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াংয়ের ফেসবুক পেজে বলা হয়, রাখাইনের রাজধানী সিত্তে থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ইন দিন গ্রামে সন্ধান পাওয়া গণকবরে ১০ জনের মরদেহ ছিল।

স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও সেনা সদস্যরা ওই হত্যাকাণ্ড ঘটায় জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ঘোষণা দেয়া হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রামবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিরল এ স্বীকৃতি এলো।

গত ২৪ আগস্ট রাতে একযোগে মিয়ানমার পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ঘাঁটিতে হামলার পর ব্যাপক অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের মুখে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা, পরে চার মাসে সাড়ে ছয় লাখের বেশি মানুষ বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে আসছে জাতিসংঘ। অভিযানে এক মাসেই ৬ হাজার ৭০০ মানুষকে হত্যা করা হয় বলে স্বেচ্ছাসেবী সংগঠন মেদসঁ সঁ ফ্রঁতিয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। শত শত রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেয়ার প্রমাণ উঠে এসেছে স্যাটেলাইট চিত্রে।

সেনা সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীরা।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে যে অভিযান চালায়, তার গুরুত্বপূর্ণ ও ভয়াবহ একটি অংশ ব্যাপক হারে ধর্ষণ।

রোহিঙ্গাদের ওপর এই নিষ্ঠুরতা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা-প্রতিবাদের মধ্যে নভেম্বরের মাঝামাঝিতে মিয়ানমারের সেনাবাহিনী এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, তাদের সৈন্যরা নৃশসংশতা ও মানবাধিকার লঙ্ঘনের কিছুই করেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের রাজধানী সিতভি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ঊপকূলীয় ইন দীন গ্রামে একটি গণকবরে ১০ জনের মৃতদেহ পাওয়ার কথা জানায়। এরপর ঘটনা তদন্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়োগ করে সেনাবাহিনী।

বুধবার সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ১০ জনকে হত্যা করেছে বলে তদন্তে উঠে এসেছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফেইসবুক পোস্টে বলা হয়, গত ১ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযানে পরিচালনার গেলে ‘২০০ বাঙালি সন্ত্রাসী লাঠি ও তরবারি নিয়ে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছুড়লে অন্যরা পালিয়ে গেলেও ১০ জন ধরা পড়ে।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সেনাবাহিনী আরো জানায়, আইন অনুযায়ী আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা উচিত ছিল— কিন্তু জঙ্গিরা একের পর এক হামলা চালাচ্ছিল এবং তারা বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনীর দুটি যান ধ্বংস করেছিল। পর্যালোচনায় দেখা গেছে, ১০ বাঙালি সন্ত্রাসীকে থানায় হস্তান্তরের কোনো পরিস্থিতি ছিল না এবং তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, জঙ্গি হামলায় স্বজন হারানো ক্ষুব্ধ রাখাইন বৌদ্ধ গ্রামবাসী আটকদের মেরে ফেলতে চেয়েছিল— গ্রামের এক পাশে একটি গণকবরে ঢুকিয়ে তাদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। তারপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গুলি করে মেরে ফেলে। আইন লংঘনে ওই গ্রামবাসী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করা সেনা সদস্য এবং ওই অভিযান তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে বিবৃতিতে।

লেফটেন্যান্ট জেনারেল আয়ে উইনের নেতৃত্বে এ তদন্ত হয়।

গতবছল নভেম্বরে সেনাবাহিনীকে দায়মুক্তি দিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তার নেতৃত্বও দেন এ কর্মকর্তা।

সেনাবাহিনীর গণহত্যা বা জাতিগত নিধন অভিযানের কথা বরাবরই অস্বীকার করে এসেছে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ