আন্তর্জাতিক

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে না সরতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে না সরতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে না সরতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে না আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখার কথা বলা হয়েছে।

ইরান, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেন, এ চুক্তিই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারে।

কেউ এর চেয়ে ভালো কোনো উপায় নিয়ে আসতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, যারা এর বিরোধিতা করছে তারা ভালো কিছু নিয়ে আসুক। ওই চুক্তি থেকে সরে আসতে বা তা সংশোধন করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের জন্য একতরফাভাবে বাজে মন্তব্য করে ইরানের ওপর পুনরায় অবরোধ আরোপেরও হুমকি দেন তিনি।

তবে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেছেন, এই চুক্তির কারণে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের পরমাণু কর্মসূচি ভালোভাবে নজরদারি করতে পারছে।

আর যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে গেলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ