মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করা ৫০ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
সেইসঙ্গে মানব পাচারকারী একটি চক্রের ২ জন সদস্যকে আটক করেছে। জানা গেছে- চক্রটির প্রধান একজন বাংলাদেশি। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি 'আবাং বাংলা' নামে পরিচিত। তারসঙ্গে আটক হওয়া অপরজন মালয়েশিয়ার নাগরিক।
অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ নজরদারির পর স্থানীয় সময় আজ সকালে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। তাদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
আবার অনেকে রয়েছেন যারা ঢাকা থেকে ইন্দোনেশিয়া আসে। পরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় ঢোকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: